অ'বৈধ দখল উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা, নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক | Daily AjKaler Kontho

অ’বৈধ দখল উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা, নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২২, ২০২৫, ৭:০০ অপরাহ্ন
অ’বৈধ দখল উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা, নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ, ২২ মে ২০২৫: আজ বৃহস্পতিবার (২২ মে) বেলা ১২:৩০ থেকে ২:৩০ পর্যন্ত ময়মনসিংহ শহরের গাঙ্গিনার পাড় ও তৎসংলগ্ন এলাকায় পরিচালিত হয়েছে অবৈধ দখল উচ্ছেদে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান।

অভিযানকালে ফুটপাত দখল করে রাখা সকল অবৈধ দোকান ও ফেরিওয়ালাদের উচ্ছেদ করা হয়। জনসাধারণের চলাচলে স্বস্তি ফেরাতে এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে একাধিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংশগ্রহণ করেন। তাঁদের তত্ত্বাবধানে ময়মনসিংহ জেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসক।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এবং নগর পরিবেশ সুষ্ঠু রাখতে অবৈধ দখলের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।