ফুলছড়ি উপজেলার ৬ ইউপি চেয়ারম্যান গ্রে'ফতার | Daily AjKaler Kontho

ফুলছড়ি উপজেলার ৬ ইউপি চেয়ারম্যান গ্রে’ফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২১, ২০২৫, ৬:১৬ অপরাহ্ন
ফুলছড়ি উপজেলার ৬ ইউপি চেয়ারম্যান গ্রে’ফতার

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের মধ্যে ছয়টি ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২১ মে) দুপুরের দিকে উপজেলার হেডকোয়ার্টার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ইউপি চেয়ারম্যানরা হলেন- কঞ্চিপাড়ার সোহেল রানা শালু, উড়িয়ার গোলাম মোস্তফা কামাল পাশা, গজারিয়ার খোরশেদ আলম খুশু, ফুলছড়ির আজহারুল ইসলাম হান্নান, এরেন্ডবাড়ীর আব্দুল মান্নান আকন্দ ও ফজুলপুর ইউপির আনিছার রহমান। সবাই নিষিদ্ধ আওয়ামীলীগের নেতা বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, আজ তারা সবাই ফুলছড়ি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করছিলেন। এ সভা শেষে যাওয়ার সময় ওই ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে একসঙ্গে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চত করেছেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার নিশাত এঞ্জেলা। তিনি বলেন, বিশেষ অভিযানে ওইসব ইউপি চেম্যারম্যানকে গ্রেফতার করা হয়েছে। কোন মামলা বা কি কারণে গ্রেফতার করা হয়েছে সেটি তাৎক্ষণিক জানাতে পারেনি এ কর্মকর্তা।