
দিনাজপুর প্রতিনিধি: “দিনাজপুরের খানসামায় দুই দিনব্যাপী তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (২০ মে) দুপুরে খানসামা ডিগ্রী কলেজ হলরুমে বেসরকারী সংস্থা মানবকল্যাণ পরিষদের আয়োজনে এবং দাতা সংস্থা নেটজ-বাংলাদেশ এর সহযোগীতায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কন্যা শিশুদের মানবাধিকার এবং সামাজিক অংশগ্রহণ জোরদারকরণ(হোপ) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। উপজেলা ও জেলা নাগরিক সমাজ সংগঠন (সিএসও) এর সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষনে প্রশিক্ষক বলেন, প্রশিক্ষনে অংশগ্রহনকারীগন তথ্য অধিকার আইন বিষয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমাজে মানবাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :