জলঢাকায় কিশোরীর ঝুলন্ত লা'শ উদ্ধার | Daily AjKaler Kontho

জলঢাকায় কিশোরীর ঝুলন্ত লা’শ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৯, ২০২৫, ২:৪৬ অপরাহ্ন
জলঢাকায় কিশোরীর ঝুলন্ত লা’শ উদ্ধার

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় সুমি রানী রায় (১৩) নামে এক কিশোরী গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৮ মে) দুপুরে উপজেলার কাঠালী ইউনিয়নের হাগুড়ারডাঙ্গা কবিরাজপাড়া গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সুমি রানী রায় ওই গ্রামের দিনমজুর রাজকুমার রায়ের মেয়ে। সুমির বাবা কৃষি কাজ করেন এবং মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে পরিবার চালান। পরিবারের অভাব ঘোচাতে সুমি উত্তরা ইপিজেডে একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার তিন দিন আগ থেকে তিনি কর্মস্থলে যাচ্ছিলেন না।

পরিবার থেকে উৎসাহ দেওয়া সত্ত্বেও কেন তিনি হঠাৎ করে কাজে যাওয়া বন্ধ করেন, সে বিষয়ে কেউ কিছু বলতে পারেনি। তবে তাদের দাবি পরিবারের সকলেই কাজে ব্যস্ত থাকার সুযোগে রোববার দুপুরে সুমি নিজ শয়নকক্ষে তীরের সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।