ময়মনসিংহে সাংবাদিকতায় শিউলী রোখার উজ্জ্বল সাফল্য: নারীর অগ্রযাত্রায় অনুপ্রেরণা | Daily AjKaler Kontho

ময়মনসিংহে সাংবাদিকতায় শিউলী রোখার উজ্জ্বল সাফল্য: নারীর অগ্রযাত্রায় অনুপ্রেরণা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৮, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
ময়মনসিংহে সাংবাদিকতায় শিউলী রোখার উজ্জ্বল সাফল্য: নারীর অগ্রযাত্রায় অনুপ্রেরণা

ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ‘ল-কলেজ’ থেকে ২০২৩ সালে এইচএসসি পাশ করা শিউলী রোখা সাংবাদিকতায় নিজের দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রাখছেন। সাংবাদিকতা পেশায় নিজেকে প্রমাণ করে তিনি ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন। একজন উদ্যমী নারী হিসেবে তিনি ময়মনসিংহে দৈনিক আলোকিত ময়মনসিংহ পত্রিকায় সংবাদদাতা হিসেবে কাজ করছেন।

সাংবাদিকতা পেশায় তিনি কেবল একজন প্রতিবেদক নন, বরং সমাজ সচেতনতায়ও তার ভূমিকা উল্লেখযোগ্য। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নারী উন্নয়ন, সামাজিক বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে তিনি বরাবরই সরব ছিলেন।

সম্প্রতি, তিনি ৭৫ বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালে সংবাদ পাঠানোর দায়িত্ব পালন করছেন এবং ‘সত্যের পথে অন্যায়ের বিরুদ্ধে’ শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছেন। তার সফলতা অন্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।

শিউলী রোখা বলেন, “সাংবাদিকতা আমার স্বপ্নের পেশা। এই পথ পাড়ি দিতে গিয়ে নানা বাধা এসেছে, কিন্তু আমি কখনও পিছপা হইনি।” তিনি নারী সাংবাদিকদের সাহসিকতা, সততা ও সমাজের প্রতি দায়িত্বশীলতাকে সামনে এনে এগিয়ে যেতে আহ্বান জানান।

ময়মনসিংহে সাংবাদিকতায় নারীর অংশগ্রহণের ক্ষেত্রে শিউলী রোখা একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তার প্রচেষ্টা, আত্মবিশ্বাস ও সাফল্য তরুণ প্রজন্মের জন্য আশার আলো হয়ে উঠেছে।