গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র আজাদ নিহত,আহত ২ | Daily AjKaler Kontho

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র আজাদ নিহত,আহত ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৬, ২০২৫, ৪:০৭ অপরাহ্ন
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র আজাদ নিহত,আহত ২
গৌরনদী প্রতিনিধি, এ,এস,মামুু : শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ড সংলগ্ন কালীবাড়ি এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র শাহারিয়ার আজাদ (১৮) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন এবং বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত শাহারিয়ার আজাদ বার্থী ইউনিয়নের পশ্চিম বার্থী এলাকার বাসিন্দা, স্কুল শিক্ষক আলহাজ্ব আব্দুল আজিজ বেপারীর নাতি এবং দৈনিক যুগান্তরের গৌরনদী প্রতিনিধি গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপনের ছোট ভাই পুলিশ সদস্য মোঃ আজাদ বেপারী লিটুর একমাত্র ছেলে। তাঁর সড়ক দুর্ঘটনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।