
দিনাজপুর জেলা প্রতিনিধি, রব্বানী : দিনাজপুর খানসামা উপজেলার গোয়ালডিহি ভুল্লারহাট দাখিল মাদ্রাসায় ৩.০৬মিনিটে কোন শিক্ষক ও ছাত্র-ছাত্রীর দেখা মেলেনী।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দীর্ঘদিন থেকেই এভাবেই চালিয়ে যাচ্ছেন ভুল্লারহাট দাখিল মাদ্রাসা। এতে ব্যাহত হচ্ছে পাঠদান।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক স্থানীয় কয়েকজনের সাথে ভুল্লারহাট দাখিল মাদ্রাসার বিষয়ে জানতে চাইলে তারা বলেন। প্রতিদিনঐ ৩.০৩-৫ মিনিটে ছুটি দেন। ও সঠিকভাবে তারা ক্লাসে অংশ নেন না বলে জানান তারা ও মাদ্রাসার শিক্ষার প্রতি গুরুত্ব হারিয়ে যাচ্ছে।
৩.০৩ মিনিটে ছুটির বিষয়ে মাদ্রাসার প্রিন্সিপালের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন। মাধ্যমিক স্যারের সঙ্গে কথা বলা আছে।
এ বিষয়ে জানতে চাইলে খানসামা উপজেলারর মাধ্যমিক অফিসার মনজুরুল হক আজকালের কন্ঠকে বলেন আমাদের নির্ধারিত সময় দেওয়া আছে সকাল ১০ টা থেকে বিকেল ৪ পর্যন্ত নিয়মের বাইরে কোনো প্রতিষ্ঠানের শিক্ষক গেলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :