বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৬, ২০২৫, ২:২৯ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত ।এ সময় সংগঠনের নায়েবে আমিরগণ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থায় দেশের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য বুকে ধারণ করে মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

পরিশেষে তিনি প্রিয় জন্মভূমি বাংলাদেশকে হেফাজত করার জন্য মহান রবের নিকট দোয়া কামনা করে বলেন, সকল চক্রান্ত-ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করুন এবং বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ, স্থিতিশীল দেশ হিসেবে কবুল করুন।