দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান | Daily AjKaler Kontho

দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৬, ২০২৫, ২:২২ অপরাহ্ন
দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান

আজকালের কন্ঠ ডেস্ক : ইতালি সফর শেষে শুক্রবার দেশে ফিরেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আজ শুক্রবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, ইতালি বিমানবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল লুকা গোরেত্তির আমন্ত্রণে গত ৮ থেকে ৯ মে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এরোস্পেস পাওয়ার কনফারেন্স (এএসপিসি) ২০২৫ এ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমানবাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়াও বিমানবাহিনী প্রধান ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এস.পি.এ.’ এর আমন্ত্রণে লিওনার্দো ফ্যাসিলিটিজ পরিদর্শন করেন।