গৌরনদীতে SIMCBP মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ | Daily AjKaler Kontho

গৌরনদীতে SIMCBP মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৩, ২০২৫, ৬:০২ অপরাহ্ন
গৌরনদীতে SIMCBP মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ

এ,এস,মামুন গৌরনদী প্রতিনিধি : মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়নে নির্দেশিকা বিষয়ক উপজেলা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়নে প্রশিক্ষণের অনলাইনে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি। প্রশিক্ষণের কোর্স কোঅর্ডিনেটর ছিলেনগৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক ইবনে বাহার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ প্লাবন হালদার, শিক্ষা অফিসার তাসলিমা বেগম, সমাজ সেবা অফিসার সাধন বল। উপজেলা মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়নে নির্দেশিকা -২০২৪ বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করেন।