তারাগঞ্জে নবাগত ওসি'কে ফুল দিয়ে বরণ করেন রিপোর্টর্স ইউনিট পরিবার | Daily AjKaler Kontho

তারাগঞ্জে নবাগত ওসি’কে ফুল দিয়ে বরণ করেন রিপোর্টর্স ইউনিট পরিবার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৩, ২০২৫, ১:৫২ অপরাহ্ন
তারাগঞ্জে নবাগত ওসি’কে ফুল দিয়ে বরণ করেন রিপোর্টর্স ইউনিট পরিবার

সোহেল রানা , তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুর জেলার তারাগঞ্জ থানায় নবাগত ওসি এম এ ফারুক’কে ফুলেল শুভেচছা বিনিময়ে বরণ করেন, তারাগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিট পরিবারের সদস্যরা।

গতকাল ১২মে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় ও আলোচনা সভার শুরুতে ওসি’কে ফুল দিয়ে বরণ করেন সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন, তারাগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাপ্তাহিক তারার আলো পত্রিকার সম্পাদক প্রকাশক দৈনিক ইত্তেফাক পত্রিকার তারাগঞ্জ উপজেলা সংবাদদাতা খবির উদ্দিন প্রামানিক।

তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সভাপতি দৈনিক সংবাদ পত্রিকার তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক দৈনিক বসুন্ধরা পত্রিকার উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম। বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ভোরের দর্পণ পত্রিকার তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি আরিফ শেখসহ আরো অনেকে সাংবাদিক উপস্থিত ছিলেন।