পটুয়াখালীতে শহীদ-কন্যা ধর্ষনের আলোচিত আসামী ইমরান মুন্সী গ্রেফতার | Daily AjKaler Kontho

পটুয়াখালীতে শহীদ-কন্যা ধর্ষনের আলোচিত আসামী ইমরান মুন্সী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১২, ২০২৫, ৯:৪০ পূর্বাহ্ন
পটুয়াখালীতে শহীদ-কন্যা ধর্ষনের আলোচিত আসামী ইমরান মুন্সী গ্রেফতার

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি :পটুয়াখালীতে শহীদ কন্যা ধর্ষণের ঘটনার অন্যতম হোতা ও আলোচিত আসামী ইমরান মুন্সীকে(১৭) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বিকেল ৫টায় বরিশালের এয়ারপোর্ট থানাধীন কাশিপুরের ইছাকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।

এর আগে ইমরান মুন্সী দীর্ঘ সময় ধরে পালিয়ে ছিল। এদিকে এ মামলায় শুরুতে ইমরান মুন্সীকে আসামী করেননি ভুক্তভোগী। তবে তদন্ত ও অন্য আসামীদের ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে ইমরানের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আসামি হিসেবে যুক্ত করেছে পুলিশ। অনুসন্ধানেও ইমরানের যুক্ত থাকার তথ্য পাওয়া যায়।

এ নিয়ে দৈনিক আজ কালের কন্ঠে জুলাই শহিদ কন্যার আত্মহত্যা নেপথ্যে প্রেমিক ইমরান মুন্সি ধরাছোঁয়ার বাইরে শিরোনামে সংবাদ প্রকাশিত হলে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয় । পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ইমরানকে গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাবা জুলাই শহিদ জসীম উদ্দিনের কবর জিয়ারত শেষে নানাবাড়ি একই ইউনিয়নের আলগী গ্রামে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। পরে গত ২৬ এপ্রিল রাত ৯টায় ঢাকার শেখেরটেক ৬ নম্বর রোডের বি/৭০ নম্বর বাড়িতে আত্মহত্যা করেন তিনি।