
নিজস্ব প্রতিনিধি: গণহত্যাকারী ফ্যাসিষ্ট আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক নিষিদ্ধের খবর দেশ ব্যাপী ছড়িলে পড়লে, সৈয়দপুর উপজেলা ছাত্র জনতা তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে। মিছিলটি শহরের পাঁচ মাথা মোড় পুলিশ বক্স থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুলিশ বসের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এবং মিষ্টি বিতরণ করে ছাত্রজনতা।
এসময় তারা ‘এই মুহূর্তে খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো’, ‘হাসিনার ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না’,’একশন একশন, ডাইরেক্ট একশন’, ‘একশন টু একশন, ডাইরেক্ট একশন’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’,’আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’ প্রভৃতি স্লোগান দেন।
মিছিলের নেতৃত্ব দেয় সৈয়দপুর জুলাই বিপ্লবের অন্যতম নেতা শাকিল চৌধুরী। এসময় আরো বক্তব্য দেন জামাতের যুব বিভাগ সৈয়দপুর শহর শাখার সাধারণন সম্পাদক আসিফ আহমেদ শুভ, মো. মাহিন,, মো. মেহরাব, মো. নয়ন, মোবারক, আসিফ, মো. ইমান, মো. শাহিদ, মো. সজীব, মো। কবি প্রমুখ। কর্মসূচিতে দুই শতাধিক ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
এছাড়াও নীলফামারী ও ডোমারেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বিজয় মিছিল ও আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।
আপনার মতামত লিখুন :