বৈধ কাগজপত্র না থাকায় দূইটি ইট ভাটাকে তিন লাখ টাকা জ'রিমানা | Daily AjKaler Kontho

বৈধ কাগজপত্র না থাকায় দূইটি ইট ভাটাকে তিন লাখ টাকা জ’রিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৮, ২০২৫, ৬:৪০ অপরাহ্ন
বৈধ কাগজপত্র না থাকায় দূইটি ইট ভাটাকে তিন লাখ টাকা জ’রিমানা

জামালপুর ও সরিষাবাড়ী (জামালপুর )সংবাদদাতা : বৈধ কাগজপত্র না থাকায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত দুইটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি,) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ভাটারা ইউনিয়নের ভাই ভাই ব্রিকস, ও পৌগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় আবির বিক্সের বৈধ কোন কাগজপত্র না থাকায় আজ বৃহস্পতিবার দুপুরে আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল।

২০১৩ সালের ইট প্রস্তুত ও বাতাস স্থাপন আইনের ১৫(২) ও ৫(২) ধারা লঙ্ঘনের অপরাধে কাঁসারুল পাডা এলাকার ভাই ভাই ব্রিকসকে ২ লাখ, অগল দীঘা ইউনিয়নের তারাকান্দি এলাকার আবির ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানার নির্দেশ প্রদান করেছেন আদালত।

ভাই ভাই ব্রিক্স এর মালিক আলতাফ হোসেন বলেন, বৈধ কাগজপত্র না থাকায় আদালত আমাকে দুই লাখ টাকা জরিমানা করেছে আমি দুই লাখ টাকা পরিশোধ করেছি।পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারি পরিচালক একে এম সামিউল আলম কুরসি বলেন, পরিবেশ অধিদপ্তরের বৈধ কাগজপত্র না থাকায় দুইটি ইট ভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বলেন, বৈধ কাগজপত্র না থাকায় অপরাধে দুইটি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।