গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক ও স্টাফদের সাথে UNO এর মতবিনিময় | Daily AjKaler Kontho

গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক ও স্টাফদের সাথে UNO এর মতবিনিময়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৬, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন
গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক ও স্টাফদের সাথে UNO এর মতবিনিময়

গৌরনদী প্রতিনিধি, এ,এস,মামুন : বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক ও স্টাফদের সাথে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি’র শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এর কার্যালয়ে উপজেলার নবাগত নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি’র সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহর লাল পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক নির্মল চন্দ্র হালদার, সহকারী অধ্যাপক কাজী আমির উদ্দিন, জ্যেষ্ঠ প্রভাষক অসীম কান্তি বিশ্বাস, জ্যেষ্ঠ প্রভাষক কামরুজ্জামান, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ মাসুদ করিম, সহকারী প্রধান শিক্ষক আলী আজিম খান পলাশ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং স্টাফবৃন্দ তাদের মতামত প্রকাশ করেন।