তারাগঞ্জে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

তারাগঞ্জে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৫, ২০২৫, ২:৫২ অপরাহ্ন
তারাগঞ্জে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সোহেল রানা ,তারাগঞ্জ ( রংপুর) প্রতিনিধি: উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজনে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) বাস্তবায়নে গত ৫ মে তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক, ছাত্র ছাত্রী, সাংবাদিক ও সুধিসমাজের লোকজন নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক অফিসার নাসিম আহম্মেদ ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক অফিসার নিজাম উদ্দিন।

এছাড়াও তারাগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ওই দিন তারাগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপজেলা চত্বরে বিভিন্ন দপ্তরের কাজের ধরন সম্পর্কে আলাদা আলাদা ভাবে স্টল দিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করে প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে নানা ভাবে আলোচনা করেন অনুষ্ঠানের অতিথি গণ।