মোবাইল গেইম কেড়ে নিলো মাদ্রাসা ছাত্রের জী'বন | Daily AjKaler Kontho

মোবাইল গেইম কেড়ে নিলো মাদ্রাসা ছাত্রের জী’বন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৫, ২০২৫, ২:১১ অপরাহ্ন
মোবাইল গেইম কেড়ে নিলো মাদ্রাসা ছাত্রের জী’বন

শহীদুল্লাহ্ সিদ্দিকী, উত্তরাঞ্চল প্রতিনিধি: মোবাইল গেইমই কেড়ে নিলো ছাত্রের জীবন। অবসর সময়ে মাঝে মাঝে বাবার চায়ের দোকানে সময় দিতো কাউসার।দোকানে বাবার অনুপস্থিতিতে প্রায়ই বাইলে গেইম নিয়ে ব্যস্ত থাকতো সে।

রবিবার সকাল ১০ টার দিকে প্রতিদিনের ন্যায় বাবার অনুপস্থিতিতে চায়ের দোকানে ফ্রি ফায়ার গেইম খেলতে ব্যস্ত হয়ে পড়ে সে। একপর্যায়ে খেলায় চূড়ান্ত পর্যায়ে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে দোকানেই। আশেপাশের লোকজন বিষয়টি টের পেয়ে অসুস্থ অবস্থায় তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের ধারণা, অতিরিক্ত,মানসিক চাপে মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু ঘটেছে।কাঊছার কাঁচকলী বাজারে চা- দোকানদার হামিদুর রহমানের ছোট্ট ছেলে এবং ভানোর আলিম মাদরাসার নবম শ্রেণির ছাত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।