ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নি'হত | Daily AjKaler Kontho

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নি’হত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৫, ২০২৫, ১:৩৪ অপরাহ্ন
ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নি’হত

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নি’হত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কের চারমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নি’হত জাহাঙ্গীর হোসেন জেলার মহেশপুর উপজেলার নাটিমা হাইস্কুল পাড়ার জলিল উদ্দীনের ছেলে। কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, সকালে জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেল যোগে কালীগঞ্জের দিকে আসছিল।

পথিমধ্যে কালীগঞ্জ উপজেলার চারমাইল নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগীতায় মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান ওসি