আলীকদমে কৃষক দলের ইউনিয়ন সভাপতি আলম'সহ ৪ জন মাদক সেবনকারী আটক | Daily AjKaler Kontho

আলীকদমে কৃষক দলের ইউনিয়ন সভাপতি আলম’সহ ৪ জন মাদক সেবনকারী আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৩, ২০২৫, ৫:২৬ অপরাহ্ন
আলীকদমে কৃষক দলের ইউনিয়ন সভাপতি আলম’সহ ৪ জন মাদক সেবনকারী আটক

বান্দরবান প্রতিনিধি : পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলাধীন ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোক্তার সর্দার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জন মাদক কারবারি কে আটক করেছে উপজেলা প্রশাসন। এতে অভিযান পরিচালনা করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন।

আটককৃতদের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা প্রদান করা হয় এবং পরবর্তীতে তাদের বান্দরবান জেলা হাজতে পাঠানো হয়।

উপজেলা নয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোক্তার পাড়া এলাকায় দিবাগত রাত ১২টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা কালে ৪ জন ব্যক্তিকে (মাদক) সেবন অবস্থায় পাওয়া যায়। সঙ্গীয় ফোর্স থানা পুলিশের প্রসিকিউশনে তাদের আটক করা হয় এবং ১৪ পিস ইয়াবাসহ মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়।

আটক কৃত মাদক সেবনকারীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ (১) ধারা অনুযায়ী এই অপরাধে আসামীর (৩ জনকে ১৫ দিন করে) এবং (১ জনকে ৬০ দিন) বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং একই সাথে ৪-জনকে ৪০০/- অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

আটক আসামীরা হলেন, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি এবং আবাসিক এলাকার আবু তাহের এর ছেলে মোস্তফা কামাল আলম। আবাসিক এলাকার মনজুর আলমের ছেলে মুবিন মিয়া। ৩নং নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সর্দ্দার পাড়ার হাফেজ আহমদের ছেলে সাদেক হোসেন। উভয় এলাকার আবুল হাসেমের ছেলে মোঃ হাবিব উল্লাহ বলে জানা গেছে।

উল্লেখ্য, স্থানীয় প্রশাসনের এমন অভিযান মাদক নির্মূলে ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।