তারাগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

তারাগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৫, ৪:২৫ অপরাহ্ন
তারাগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধি:নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন ও জাতীয় নির্বাচনের আগে মৌলিক সংস্কার নিশ্চিত করুন এবং ইনসাফ ভিক্তিক রাষ্ট্র গঠনে অঙ্গীকার বদ্ধ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তারাগঞ্জ মডেল মসজিদ হলরুমে গত ২৯ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) তারাগঞ্জ উপজেলার সংগঠক এম এম স্বপন আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সংগঠক হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) রংপুর জেল সংগঠক শেখ রেজওয়ান ও রংপুর মহানগর সংগঠক এম আই সুমনসহ ৫টি ইউনিয়নের সংগঠকগণ উপস্থিত ছিলেন।