
মো:আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধি: আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মার্চ ২০২৫ এপ্রিলে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ১৬টি স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) সফলভাবে সম্পন্ন হয়, যা প্রতিষ্ঠানের ইতিহাসে সর্বোচ্চ।বহি:বিভাগে চিকিৎসা সেবা নিয়েছেন ৩,৭২৩ জন রোগী, যা আশেপাশের অন্যান্য বড় উপজেলার তুলনায় প্রায় দেড় গুণ বেশি।
স্বাস্থ্যসেবায় এমন সাড়া জাগানো চিত্র স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, মিডওয়াইফসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত আন্তরিকতা ও নিরলস পরিশ্রমে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব ও স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা।
স্বাস্থ্য বিভাগ মনে করে, চিকিৎসক ও সেবাকর্মীদের আন্তরিকতা এবং এলাকাবাসীর ক্রমবর্ধমান সচেতনতার কারণে আগৈলঝাড়ার মানুষ এখন বরিশালসহ অন্যান্য উপজেলায় চিকিৎসা নিতে কম যাচ্ছেন। এটি এলাকাবাসীর জন্য যেমন স্বস্তিদায়ক, তেমনি স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের দিকেও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
আপনার মতামত লিখুন :