
বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান জেলাধীন লামা ও আলীকদম উপজেলার গাছ ব্যবসায়ীরা বর্তমানে চরম সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এবং কক্সবাজার জেলার চকরিয়ার প্রভাবশালী ব্যবসায়ী কুতুবউদ্দিন সওদাগর নামে এক ব্যক্তির শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলে লামা-আলীকদমে জিম্মি রেখে তার হাতের নাগালে একচেটিয়া গাছ ব্যবসায় নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে কাঠ ব্যবসায়ী কুতুবউদ্দিনের বিরুদ্ধে। এর ফলে স্থানীয় ব্যবসায়ীরা কার্যত তার ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, কুতুব উদ্দিনের সিন্ডিকেট বনজ পণ্যের দাম, গন্তব্য এবং পরিবহন প্রক্রিয়া পর্যন্ত নিয়ন্ত্রণ করেন। আলীকদম বা লামা থেকে কাঠ পরিবহন করতে হলে তার অনুমতি বা নির্ধারিত ভাড়া মেনে চলা বাধ্যতামূলক রয়েছে। তিনি কোনো কারণে অমত পোষণ করলে কাঠ বোঝাই ট্রাকগুলো দিনের পর দিন কৌশলে আটক রাখে। যাতে করে ব্যবসায়ীদের আর্থিক ভাবে মারাত্মক ক্ষতির মুখে ফেলতে পারে এবং চকরিয়া কাঠ ব্যবসায়ী সমিতি আলীকদম ও লামা ব্যবসায়ীদের ওপর নানা শর্ত আরোপ করছে, যেগুলো মানতে বাধ্য করা হচ্ছে বলেও জানান তারা।
আলীকদম জৌত কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আহমদ হোসাইন সাওদাগর বলেন, আমরা চরম দুর্ভোগে পড়ে আছি এবং একজন কাঠ ব্যবসায়ীর হাতে জিম্মি রয়েছি আলীকদমে ব্যবসায় চরম ক্ষতি সংকট অবস্থায় রয়েছে। দ্রুত এ সমস্যা সমাধান না হলে স্থানীয় গাছ ব্যবসায়ীরা বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
এঅবস্থায় লামা ও আলীকদমের গাছ ব্যবসায়ীরা একটি স্বাধীন, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার দাবি জানিয়েছেন, যেখানে কেউ একক ভাবে লামা-আলীকদমের গাছ ব্যবসা নিয়ন্ত্রণ করতে না পারে তাদের দাবি, সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই অচলাবস্থা কাঠানো সম্ভব নয় বলে জানা যায়।
আপনার মতামত লিখুন :