সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ | Daily AjKaler Kontho

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৫, ৩:৪১ অপরাহ্ন
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

মোঃ আতিয়ার রহমান সাতক্ষীরা: সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেফতারের দাবীতে এবং ফ্যাসিষ্ট সরকারের আঙ্গাবহ দলীয় বিচারকদের অপসারনের দাবীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(২৯ এপ্রিল) সকাল ১০ টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে সংগঠনের সভাপতি পি,পি, এ্যাডঃ শেখ আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আকবর আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয় ।

বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বি,এন,পির সাবেক আহবায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী , সংগঠনের সাবেক সদস্য সচিব এ্যাডঃ তোজাম্মেল হোসেন তোজাম , সাধারণ সম্পাদক এ্যাডঃ এ,এস,এম,আশরাফুল আলম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এ্যাডঃ এ,বি,এম,সেলিম , বিজ্ঞ জি,পি,এ্যাডঃ অসীম কুমার মন্ডল , বিশেষ পি,পি, এ্যাডঃ শেখ আলমগীর আশরাফ , এ্যাডঃ মোঃ মোস্তফা জামান , এ্যাডঃ কামরুজ্জামান ভুট্টো , এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম , এ্যাডঃ নুরুল আমিন , এ্যাডঃ মোঃ জিয়াউর রহমান , এ্যাডঃ সোহরাব হোসেন বাবলু ,

এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী , এ্যাডঃ আবু সাইদ রাজা , এ্যাডঃ ফিরোজ আহমেদ , এ্যাডঃ শাহরিয়ার হাসিব , এ্যাডঃ আরিফুর রহমান আলো , এ্যাডঃ নজরুল ইসলাম ,এ্যাডঃ সাইফুল ইসলাম সোহেল প্রমুখ । বক্তারা বলেন বিচার বিভাগ কে ধ্বংস করার মূলহোতা সাবেক প্রধান বিচারপতি এ,বি,এম,খায়রুল হক কে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে ।