
শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী জিরো পয়েন্ট ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ৭টি ব্র্যান্ডের ৫৭০পিস ম*দ জব্দ করেছে ঝিনাইগাতী থানা পুলিশ । মঙ্গলবার (২৯এপ্রিল) ভোরে উপজেলার গজনী অবকাশ জিরো পয়েন্ট এলাকা থেকে ভারতীয় ম*দ উদ্ধার করা হয়।
ঝিনাইগাতী থানার ওসি জনাব আল আমিন জানান, গোপনে সংবাদ পেয়ে তাহার নেতৃত্বে তদন্ত কর্মকর্তা আজম,এস আই হাসেম, এস আই হারুন ও এস আই জামালসহ একটি চৌকসদল অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ভারতীয় ৫৭০পিস ম*দ জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ম*দের বর্তমান বাজার মুল্য ৩০ লক্ষ টাকা।
তদন্ত কর্মকর্তা আজম জানান, “আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল আজ ভোরে একটি বড় চালান ঢুকতে পারে। আমরা সতর্ক অবস্থানে ছিলাম এবং ম*দের বোতলগুলো জব্দ করতে সক্ষম হই। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :