কালীগঞ্জে আ*গুনে দগ্ধ শিশু তানজিমের করুণ মৃ*ত্যু : তরুণদের চেষ্টা ব্যর্থ | Daily AjKaler Kontho

কালীগঞ্জে আ*গুনে দগ্ধ শিশু তানজিমের করুণ মৃ*ত্যু : তরুণদের চেষ্টা ব্যর্থ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন
কালীগঞ্জে আ*গুনে দগ্ধ শিশু তানজিমের করুণ মৃ*ত্যু : তরুণদের চেষ্টা ব্যর্থ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: অবশেষে মৃ*ত্যুর কাছে হার মেনেছে শিশু শ্রমিক তানজিম হোসেন (১১) । মাতৃহীন তানজিম হোসেনের মৃ*ত্যুতে থেমে গেছে তরুণদের “সাহায্যের জন্য হাত বাড়ান” নামের উদ্যোগের সকল কার্যক্রম। সর্বত্র নেমে এসেছে নিস্তব্ধতা ।

কালীগঞ্জ শহরের অদূরে মল্লিক নগরে মেহেরান ট্রেডার্সে ওয়েলডিং মেশিনের ইলেকট্রিক শক সার্কিট থেকে পার্কিংয়ে থাকা দুটি ট্রাক আগুনে ভুষ্মিভূত হয় মঙ্গলবার (২২ এপ্রিল) । সে দিন ওয়েলডিং মেশিনে কাজ করা শিশু শ্রমিক তানজিম হোসেন (১১) ওই আগুনে মারাত্নকভাবে দগ্ধ হয় ।

মৃ*ত্যুর সাথে ৪ দিন লড়াই শেষে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ এপ্রিল) রাতে মারা যায় শিশু তানজিম ।

তানজিম হোসেন ভাতঘরা গ্রামের হতদরিদ্র ভ্যানচালক শাকিল হোসেন এর একমাত্র ছেলে । আগুনে দগ্ধ শিশুটির ভিডিও সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ছড়িয়ে পড়লে সবাই শিউরে উঠে । মাতৃহীন শিশু তানজিমকে বাঁচানোর জন্য তার নিজ গ্রামের তরুণরা সেদিনই সোস্যাল মিডিয়ায় সাহায্য চেয়ে পোষ্ট করতে থাকেন ।

গ্রামের তরুণরা “সাহায্যের জন্য হাত বাড়ান” নামের ম্যাসেঞ্জার গ্রুপ খুলে আলোচনা করে সেদিনই সিদ্ধান্ত নেয় তানজিমকে সব ধরনের সাহায্য সহযোগিতা করার ।

সেভাবে গ্রামটির তরুনরা কাজ করলেও , দিনশেষে শিশু তানজিমের মৃ*ত্যুতে নিস্তব্ধ হয়েছে সবাই । ব্যর্থ হয়েছে তরুণদের চেষ্টা । সাহায্যের হাত বাড়ান গ্রুপের এডমিন আকাশ ইসলাম বলেন, আমাদের চেষ্টার কমতি ছিল না । তবে আমরা সময় কমই পেয়েছি ।

আরো সময় পেলে হয়তো আমরা শেষ চেষ্টাটুকু করতে পারতাম । শিশু তানজিমের পিতা শাকিল হোসেন বলেন , আমার পক্ষে বেশি কিছু করা সম্ভব ছিল না । আমি গরিব মানুষ । আমার কিছুই করার নেই ।

জানা যায় , ২২ এপ্রিল (মঙ্গলবার) আগুনে দগ্ধ তানজিমকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় , এ দিনেই তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতাল প্রেরন করে কালীগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ । যশোর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ওই দিন রাতে (২২ এপ্রিল) ভর্তি করা হয় শিশু তানজিমকে । ৪ দিন পর সেখানে মৃ*ত্যু হয় শিশুটির।