মদিনা শহরকে কটাক্ষ্য করে হিন্দু যুবকের ফেসবুকে পোস্ট তারাগঞ্জে মহাসড়ক অবরোধ | Daily AjKaler Kontho

মদিনা শহরকে কটাক্ষ্য করে হিন্দু যুবকের ফেসবুকে পোস্ট তারাগঞ্জে মহাসড়ক অবরোধ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৫, ২:০৮ অপরাহ্ন
মদিনা শহরকে কটাক্ষ্য করে হিন্দু যুবকের ফেসবুকে পোস্ট তারাগঞ্জে মহাসড়ক অবরোধ
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের বাড়োঘরিয়া গ্রামের ১ যুবক মুসলিমদের পবিত্র ভূমি সৌদি-আরবের মদিনা শহরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটাক্ষ্য পোস্ট করায় রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বাবনদিঘি মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ জনতা। গতকাল মঙ্গলবার দুপুরে অবরোধ করে তাঁরা ওই যুবককে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা হল তাঁরা বলেন, সম্প্রতি উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী ১যুবক ফেসবুকে মদিনাকে কটাক্ষ্য করে একটি ভিডিও পোস্ট করে। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল দুপুরে হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদ ও রংপুর- দিনাজপুর মহাসড়কের বাবনদিঘি নামক স্থানে  বিক্ষোভ করে ওই যুবককে গ্রেপ্তারের দাবি জানান। এতে মহাসড়কের দুই পাশে যানজট দেখা দেয়। পরে স্থানীয় জন প্রতিনিধিগণরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীদের দাবি, সকাল থেকে প্রশাসনকে বললেও ওই যুবকে গ্রেপ্তারে কোনো ভূমিকা রাখেন নাই। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দবি করেন তাঁরা। স্থানীয় ইকরচালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুল ইসলাম বলেন, ‘আমাদের পবিত্র মদিনাকে নিয়ে এক হিন্দু ছেলে কটাক্ষ্য করে ফেসবুকে পোস্ট দিয়েছে। তার শাস্তির দাবিতে বামনদীঘি এলাকায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন হয়। খবর পেয়ে ইউপি সদস্যদের নিয়ে সেখানে গিয়ে উপস্থিত জনতাকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়। এখন গাড়ি চলাচল করছে।’
তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম বলেন, সকালে হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়েছি। তাকে গ্রেপ্তারের অভিযান চলছে। তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা বলেন, ‘ঘটনাটি শোনার পর আমি ডিসি স্যারের সঙ্গে কথা বলেছি। ওই যুবককে গ্রেপ্তারের জন্য পুলিশকে বলছি।’