শিবিরের অবৈধ হস্তক্ষেপে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি | Daily AjKaler Kontho

শিবিরের অবৈধ হস্তক্ষেপে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিবিরের অবৈধ হস্তক্ষেপে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি

ঢাকা কলেজ প্রতিনিধি : দীর্ঘ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার পতনের পর বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে সূচনা হয় নতুন বাংলাদেশের। প্রায় এক যুগের অধিক সময় ধরে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি সততা, ন্যায় ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে।হঠাৎ গতকাল রাতে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান তালহার একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে সবার নজরে আসে, এ নিয়ে সাধারন শিক্ষার্থীদের মধ্যে উতেজনা ছড়িয়ে পরে।

তিনি এক ফেইসবুক স্ট্যাটাসে লিখেন যে, দীর্ঘদিন শিবিরের অবৈধ হস্তেপে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি। শিবিরের একক আধিপত্যে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি। তাদের ইচ্ছে মতো পরিচালনা করে এই সংগঠন। তাদের মতাদর্শের লোকদের বাইরে কাউকে সদস্য কিংবা নির্বাচন করতে দেওয়া হয় না।যদি কেউ তাদের বিরুদ্ধে গিয়ে নির্বাচন কিংবা কাজ করে তাদেরকে দেওয়া হয় লবিভিন্ন হুমকি-ধামকি। এর প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিছিল বের করে সাধারণ শিক্ষাথীরা।

গতকাল শনিবার রাত ১২.৩০ মিনিটের সময় কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজ পুকুর পার থেকে মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বকুল তলায় এসে শেষ করে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজে বিদ্যমান বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় বক্তব্য রাখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন রাকিব। তিনি বলেন, যারা গুপ্ত রাজনৈতিক করে ঢাকা কলেজর সামাজিক সংগঠনগুলোকে অবৈধ হস্তেপ করতে চায় তাদেরকে সাবধান করে দিতে চাই গনঅভ্যুত্থানে পরবর্তী বাংলাদেশ কেউ নতুন ভাবে ফ্যাসিজম কায়েম করতে চায় তাদের পরিনত পতিত স্বৈরাচার আওয়ামী লীগ থেকে ভয়াবহ হবে।

এ সময় উপস্থিত বক্তব্য রাখেন ঢাকা কলেজ ছাএদলের সদস্য সচিব মিল্লাত হোসেন তিনি সাধারণ শিক্ষার্থীদের বলেন, প্রিয় শিক্ষার্থী ভাইয়ের আমার সবাই দীর্ঘদিন দিন রাজপথে লড়াইয়ে করে একটি স্বৈরাচার সরকারকে উৎখাত করেছি কোন নব্য স্বাধীনতাকে কোলোসিত করার জন্য না।যদি কোন সংগঠন মনে করে থাকে তারা গুপ্ত রাজনৈতি করে সাধারন শিক্ষার্থীদের অধিকারে অবৈধ হস্তে করবে সেটা সাধারণ শিক্ষাথীরা কখনো মেনে নিবে না।ঢাকা করলে ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষথীদের পাসে আছে তার এ কঠিন দাত ভাঙা জবাব দিবো ইনশাআল্লাহ।

এ সময় উক্ত মিছিলের সমাপ্তি বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয়য়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ এর সংগ্রামী আহবায়ক পিয়াল হাসান তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন প্রিয় শিক্ষার্থী ভাইয়ের আপনার লক্ষ্য করে আসছেন একটি গুপ্ত রাজনৈতিক সংঘটন যারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনৈতি বন্ধ নামে বিভিন্ন সামাজিক সংগঠন অবৈধ হস্তে কায়েম করে আসছে।সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে একক দলীয় লেজুড়বৃত্তিক কর্মকাণ্ডের করে আসছে যা সাধারণ শিক্ষাথীদের কাছে স্পস্ট। তারা ধর্মের দোয়াই দিয়ে ত্রাস রাজত্ব কায়েম করবে তা সাধারণ শিক্ষাথীরা কখনো মেনে নিবে না।তাদেরকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই গনঅভ্যুত্থানে পরবর্তী বাংলাদেশ কোনো গুপ্ত সংগঠন কোন অবৈধ হস্তে করতে দেওয়া হবে না। তাদের কালো হাত ভেঙে সাধারণ শিক্ষা অধিকার প্রতিষ্ঠা করতে ঢাকা কলেজ ছাএদলের সদা সর্বদা শিক্ষার্থী থাকবে।