
শফিকুল ইসলাম, সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি : গ্রামীণ সংস্কৃতি , পান্তা ভাত, জারি সারি গান, লাঙ্গল যুয়াল কাঁধে নিয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ সোমবার বাংলার নববর্ষ ১ বৈশাখ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে । উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে নানার পেশাজীবীর মানুষ বাঙালির সংস্কৃতি আকড়ে ধরে নানান সাজে সজ্জিত হয়ে উপজেলা পরিষদ মাঠে জমায়েত হয়। পরে উপজেলা পরিষদ মাঠ থেকে পৌর এলাকায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি পৌর এলাকার আরাম নগর বাজার শিমলা বাজার সহ বিভিন্ন স্থান পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মাঠে সমবেত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নববর্ষ উদযাপন করেছে।
এরপর বাজনার তালে তালে লাঠি খেলা, জারি গান, নাচে গেয়ে দিবসটির সমাপ্তি ঘটে।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদারের নেতৃত্বে উপজেলা বিএনপির আরামনগর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বর্ণনাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল বলেন, উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে বাংলার সংস্কৃতি শুভ নববর্ষ উদযাপন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :