পটুয়াখালী পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশের দাম আকাশছোঁয়া | Daily AjKaler Kontho

পটুয়াখালী পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশের দাম আকাশছোঁয়া


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৫, ২:৪৩ অপরাহ্ন
পটুয়াখালী পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশের দাম আকাশছোঁয়া

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা: রোববার, ১৩ এপ্রিল.২০২৫বাঙালির অন্যতম উৎসব পহেলা বৈশাখ। আর এ উৎসবের অন্যতম আকর্ষণ মরিচ ও পান্তা-ইলিশ। তাই এ উৎসবকে পুঁজি করে বেড়েছে ইলিশ সহ সব ধরণের মাছের দাম।

দেশের বৃহৎতম মৎস্য বন্দর পটুয়াখালীর মহিপুর ও আলীপুরে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২শ’ থেকে ২৫শ’ টাকা কেজি দরে। ৭শ’ থেকে ৮শ’ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৬শ’ থেকে ১৮শ’ টাকা কেজি দরে। ৫ শ’ থেকে ৬ শ’ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২ শ’ টাকা কেজি দরে।

আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৬শ’ থেকে ৮ শ’ টাকা কেজি দরে। হঠাৎ ইলিশের দাম আকাশছোঁয়া হওয়ায় বাজারে মাছ ক্রাই করতে আসা ক্রেতাদের চোখে মুখে লক্ষ্য করা গেছে বিরক্তির ছাপ।

আবার অনেকে অল্প মাছ ও চরা মূল্য থাকায় ফিরে যাচ্ছেন খালি হাতে। তবে সমুদ্রে মাছের অকাল থাকায় ইলিশের দাম অনেকটা বেশি বলে জানিয়েছেন আলিপুর মনিফিশের স্বত্বাধিকারী পাইকারি বিক্রেতারা আব্দুল জলিল।