
ব্যুরো চীফ ময়মনসিংহঃ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিগার জামান ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) এলাকায় পুলিশের একটি বিশেষ অভিযানে ৬৩ বোতল ভারতীয় ম*দ উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ জনকে গ্রেফতার করে মামলা রুজু করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিগার জামান ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার অন্তর্ভুক্ত লেঙ্গুরা থেকে ঢাকাগামী মা মনি এন্টারপ্রাইজ বাসটি চেকপোস্টে থামানো হয়।
চেকিং চলাকালে বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারের দেওয়া তথ্যমতে, বাসটির পিছনে অতিরিক্ত চাকা রাখার জায়গায় সুকৌশলে ৩টি ছোট চটের বস্তার মধ্যে লুকানো ছিল ৬৩ বোতল ভারতীয় ম*দ। উক্ত ম*দটি তাদের দেখানো ও নিজ হাতে বাহির করার পর, উপস্থিত সাক্ষীদের সামনে তা জব্দ করা হয়।
অভিযুক্ত বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে থানায় নিয়ে এসে এ বিষয়ে এজাহার দায়ের করা হয়। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) ধারায় মামলা রুজু করা হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :