তারাগঞ্জে পরীক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ | Daily AjKaler Kontho

তারাগঞ্জে পরীক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
তারাগঞ্জে পরীক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধি: রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার এস.এস.সি পরীক্ষার্থীদের বাড়িতে গিয়ে শিক্ষা উপকরণ বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা। গত ৮এপ্রিল উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চল ঘুরে ঘুরে হত-দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি।

এ-সংক্রান্তে উপজেলার আলমপুর চিকলি জুম্মাপাড়া গ্রামের ওমর ফারুক মিয়া বলেন, আমাদের এলাকার একজন অভিভাবক ‘ইউএনও স্যার আমার বাসায় এসে আমার মেয়ের পড়ালেখার খোঁজ নিয়েছে, এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়।

এতে আমরা যেমন উৎসাহিত হয়েছি, তেমনি সন্তানরাও লেখাপড়ায় আরও বেশী মনোযোগী হচ্ছে। ’তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাসফিয়া আক্তার জানান, ইউএনও স্যারের উপহার পেয়ে আমি উৎসাহে অনেক অনুপ্রাণিত হয়েছি। এখন পড়াশোনায় আরও মনোযোগ দিচ্ছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীনুর রহমান বলেন, আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, ইউএনও মহোদয়ের এই উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তার হোম ভিজিট কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় ও গ্রহণ যোগ্য। উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা জানান, ‘আমার লক্ষ্য শুধু প্রশাসনিক দিকে নয়, শিক্ষা ক্ষেত্রেও একটি ইতিবাচক পরিবর্তনে এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মনিটরিং, উৎসাহ প্রদান এবং শিক্ষার প্রতি মনোযোগ বৃদ্ধিই আমাদের উদ্দেশ্য।

আমাদের শিক্ষার্থীরা যদি বইমুখী হয়, নিয়মিত পড়াশোনা করে, তাহলে তাদের ভবিষ্যতে আরও ভালো করবে। এ কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।

’তারাগঞ্জ উপজেলার সচেতন মহল, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এরকম উদ্যোগ অব্যাহত থাকলে আগামী দিনে তারাগঞ্জ উপজেলায় শিক্ষার মান উল্লেখ যোগ্যভাবে বৃদ্ধি পাবে।