আগৈলঝাড়ায় মুখে কালো কাপড় বেঁধে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ছাত্রদলের | Daily AjKaler Kontho

আগৈলঝাড়ায় মুখে কালো কাপড় বেঁধে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ছাত্রদলের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
আগৈলঝাড়ায় মুখে কালো কাপড় বেঁধে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ছাত্রদলের

আশরাফ, আগৈলঝাড়া প্রতিনিধি : গাজা ও রাফায় ইসরায়েলের বর্বর গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে ‘STOP GENOCIDE IN GAZA’ শীর্ষক কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে আগৈলঝাড়ায় সরকারি কলেজ ও কলেজ শহীদ মিনার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন আগৈলঝাড়ার উপজেলার সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, যুগ্ন আহবায়ক মিরাজ সাহ,যুগ্ন আহবায়ক ছাব্বির রহমান ছিলেন গৈলা ইউনিয়নের সেক্রেটারি রায়হান ইসলাম ।

এ সময় ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদ বলেন, “মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, যে স্থান থেকে মহানবী সাঃ মিরাজে গিয়েছিলেন মসজিদুল আল-আকসা, গাজা এবং রাফাতে ইসরাইলের বর্বরোচিত যে হামলা হয়েছে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও উপজেলার সর্বস্তরের মুসলমান এই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছে। শুধু এই হামলা নয় বিশ্বের যে কোন স্থানে মুসলিমদের উপর হামলা ও নির্যাতনের বিপক্ষে এবং মজলুমদের পক্ষে ছাত্রদল অবস্থান সুস্পষ্ট।