
লাইফ স্টাইলঃ অধিকাংশ সময় ব্রণ চলে গেলেও তার দাগ থেকে যায়।বাইরে বের হলে সবার আগে ধুলো আক্রমণ করবে, রোদ আর দূষণ তো আছেই। এসব কারণে ব্রন, এলার্জিসহ নানা সমস্যা বাড়ে। ত্বকের এইসব দাগ দূর করার জন্য একটি মিশ্রন তৈরি করা যায়।
মিশ্রন বানাতে যা যা লাগবে— আলু ১টি,বেদানা ১/২ বাটি,লেবু ১/২ টি,আইস ট্রে
যেভাবে বানাবেন টোটকাঃ
১।আলুর খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এরপর গ্রেট করা আলু, বেদানা আর ১ টেবিলচামচ পানি যোগ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তাতে লেবুর রস যোগ করতে হবে।
২।ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটি একটি আইস কিউবের ট্রেতে ঢালতে হবে। পাঁচ থেকে ছয় ঘন্টা বা যতক্ষন না জমে ততক্ষণ ফ্রিজে রাখুন।
৩।জমে বরফ হয়ে যাওয়া মিশ্রণ নিয়ে দাগযুক্ত জায়গায় ঘষতে হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।সবচেয়ে ভালো ফল পেতে দিনে দুটো করে বরফের টুকরোও ব্যবহার করা যাবে।
আলুতে ক্যাটেকোলেজ নামক একধরনের উপাদান আছে, যা ত্বক উজ্জ্বল করতে এবং রোদে পোড়াভাব দূর করতে সাহায্য করে। কখনো কখনো মেছতার কঠিন দাগও দূর করতে পারে আলু। মিশ্রনটি তাই তিনদিন টানা ব্যবহার করুন। দেখবেন জাদুকরী উপায়ে চলে যাবে সব দাগ।
আপনার মতামত লিখুন :