
নোয়াখালী জেলা প্রতিনিধি : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নোয়াখালীতে কয়েকটি স্থানে একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার (৭এপ্রিল) বেলা বেলা পৌনে ২টায় এসব মিছিল শুরু হয় বিভিন্ন ইসলামি সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে।
এদিকে একই দাবিতে আজ বাদ আছর বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ করছিলেন।
এসময় মাইজদী শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে জেলার প্রধান সড়কে জড়ো হয়ে অবরোধ করে তারা। এতে সাধারণ মানুষকেও সম্পৃক্ত হতে দেখা যায়। এ সময় সড়কের দু’পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল তাঁরা গাজায় ইসরায়েলের নারকীয় হামলার বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছিলেন।
এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ’ ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দেন।
আপনার মতামত লিখুন :