বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে সরিষাবাড়ীতে বি*ক্ষোভ মিছিল | Daily AjKaler Kontho

বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে সরিষাবাড়ীতে বি*ক্ষোভ মিছিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৫, ১২:১১ অপরাহ্ন
বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে সরিষাবাড়ীতে বি*ক্ষোভ মিছিল

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধিঃ জামালপুর সরিষাবাড়ী উপজেলায় আজ সোমবার সকাল সাড়ে দশটায় বাসতেন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ, সরিষাবাড়ী শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী শাখা সূত্রে জানা গেছে, গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে পৌর এলাকার বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল শুরু করা হয়। পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। সমাবেশের বক্তব্য দেন উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মোখলেসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদ ক কামরুজ্জামান, জুনায়েদ আহমেদ, উপজেলা মডেল মসজিদের ইমাম আবু সাঈদ কাসেমী, মাওলানা আমিরুল ইসলাম, আবু বকর সিদ্দিক প্রমুখ।

উপজেলা হেফাজতের ইসলামিক সভাপতি মোখলেছুর রহমান বলেন, দাদা বাসীদের আহুত হরতালের সমর্থনে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি।