নোয়াখালীতে ৭২বোতল ফেন্সিডিলসহ একজন মা*দক কারবারি গ্রে*ফতার | Daily AjKaler Kontho

নোয়াখালীতে ৭২বোতল ফেন্সিডিলসহ একজন মা*দক কারবারি গ্রে*ফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
নোয়াখালীতে ৭২বোতল ফেন্সিডিলসহ একজন মা*দক কারবারি গ্রে*ফতার

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর গোয়েন্দা শাখা ও কর্তৃক বেগমগঞ্জ মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭২ বোতল ফেন্সিডিলসহ একজন মা*দক কারবারি গ্রেফতা করেছে।

৬ এপ্রিল গভীররাতে গোপন সূত্রে জানতে পারেন যে, নোয়াখালী জেলার বেগমগঞ্জ মডেল থানাধীন, চৌমুহনী পৌরসভাস্থ, পৌর ০৪নং ওয়ার্ড, চৌমুহনী পূর্ব বাজার সোনালী ব্যাংক পিএলসির সামনে মা*দকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় সময় হানা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রে*ফতারকৃত ব্যক্তির নোয়াখালীর সেনবাগ থানা, ১নং ছাতারপাইয়া ইউনিয়ন, ১নং ওয়ার্ডের, ছাতারপাইয়া গ্রামের, কোঠের বাড়ীর আব্দুল হাইর ছেলে মোঃ জসিম উদ্দিন সুজন(৩০)।

সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ডিবি টিম উপস্থিত হইয়া ওসি ডিবি নোয়াখালী মোহাম্মদ আশরাফ উদ্দিন এর নেতৃত্বে এসআই(নি.) মোহাম্মদ আক্তার হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে বর্ণিত আসামীকে গ্রেফতার করেন এবং তার হেফাজত হইতে দুই বোতল ফেন্সিডিল এবং আসামীকে জিজ্ঞাসাবাদে তাহার কাছে আরো সত্তর বোতল ফেন্সিডিল বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পৌরসভাস্থ, পৌর ৭নং ওয়ার্ড, জনৈক হাজী শরীফ এর বাড়ির দক্ষিন পার্শ্বে ধৃত আসামী জসিম উদ্দিন প্রঃ সুজন এর সেমিপাকা ভাড়াটিয়া টিনসেট দোকান ভিতরে রয়েছে মর্মে জানান উক্ত সূত্রের ভিত্তিতে আসামীকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামীর দেখানো মতে ঘটনাস্থল হইতে ৭০বোতল ফেন্সিডিলসহ সর্বমোট ৭২বোতল ফেন্সিডিল জব্দ করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক কারবারি। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।