
সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) : ঈদের পরেও জন-সাধরনের কঠোর নিরাপত্তায় রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা প্রশাসন। সড়ক পরিবাহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় গতকাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ অফিসার রুবেল রানা। রংপুর সৈয়দপুর সংযোগ পথমধ্যে তারাগঞ্জ মহাসড়ক দিয়ে চলাচলরত ফিটনেস বিহীন গাড়ি, গাড়ির ড্রাইভিং লাইসেন্সের কাগজ পত্রে নানা ধরনের ত্রুটি থাকার অপরাধে তারাগঞ্জ উপজেলা পল্লি উন্নয়ন একাডেমিক ভবনের সামনে মহাসড়ক পরিবাহন আইন ২০১৮ এর ধারায় ১৩টি গাড়ির ১১হাজার টাকা জরিমানা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর বিআরটিএ সহকারী পরিচালক সফিকুল আলম সরকার, তারাগঞ্জ হাইওয়ে থানার সার্জেন হাসনাত জামিল সহ সঙ্গীয় ফৌজ প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ অফিসার রুবেল রানা বলেন, শুধু ঈদ উপলক্ষে নয় মহাসড়কে ফিটনেস বিহীন গাড়ি, গাড়ির কাগজ পত্র, ড্রাইভিং লাইসেন্সের কোন প্রকার ত্রুটি থাকলে এধরণের অভিযান অব্যহত থাকবে।
আপনার মতামত লিখুন :