থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠক সারলেন প্রধান উপদেষ্টা | Daily AjKaler Kontho

থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠক সারলেন প্রধান উপদেষ্টা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতরাশ বৈঠক সারলেন প্রধান উপদেষ্টা

আজকালের কন্ঠ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে মিলিত হন।

এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসস’কে এ তথ্য জানান।

নাস্তা সেরে আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিমসটেক সম্মেলনে বক্তব্য দেবেন। এরই মধ্যে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। যেখানে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বাসস