বিয়ে করলেন উরফি! | Daily AjKaler Kontho

বিয়ে করলেন উরফি!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৩, ৭:০৬ অপরাহ্ন
বিয়ে করলেন উরফি!

নানা কারণে খবরের শিরোনাম হন ভারতীয় মডেল উরফি জাভেদ। কখনও খোলামেলা পোশাক পরে ক্যামেরার সামনে চলে আসেন, কখনও আবার বিতর্কিত মন্তব্যে আলোচনার সৃষ্টি করেন। তবে এবার তেমন কোনো কাণ্ড ঘটাননি।

বরং এবার এই মডেল আলোচনায় এলেন তার বিয়ের খবরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে উরফির বেশ কয়েকটি ছবি। যেখানে বিয়ের সাজে দেখা গেছে তাকে। ভাইরাল সেই ছবিতে, উরফিকে এক যুবকের সঙ্গে বসে থাকতে দেখা যাচ্ছে।

সামনে যজ্ঞকুণ্ড, আর তাতে আগুন জ্বলছে। পুরোহিত মন্ত্র বলে চলেছেন। মাথায় ঘোমটা দেওয়া উরফির হাত অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির হাতে। সেখানে প্রথমে ফুল, পরে লাল রঙের কিছু একটা দেখা যাচ্ছে। তাতেই মনে করা হচ্ছে, ছোট্ট ওই লাল বাক্সটি আসলে উপঢৌকন, যা দিয়ে ঘরোয়া ভাবেই চুপিসাড়ে বিয়ে সেরে ফেলেছেন তিনি।

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি এই মডেল। তবে ছবিগুলো প্রকাশ্যে আসতেই নেটিজেনদের ধারণা, হিন্দু ধর্মের কাউকেই বিয়ে করেছেন উরফি। ছবির পুরুষটিও হয়তো তার বাগদত্তা।

প্রসঙ্গত, হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস’-এ প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। বর্তমানে উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন প্রতিনিয়ত। যা নিয়ে চর্চাও হয় বিস্তর।