কুয়াকাটায় ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে পর্যটক আগমনে মুখরিত সমুদ্র সৈকত। | Daily AjKaler Kontho

কুয়াকাটায় ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে পর্যটক আগমনে মুখরিত সমুদ্র সৈকত।


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
কুয়াকাটায় ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে পর্যটক আগমনে মুখরিত সমুদ্র সৈকত।

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : কুয়াকাটায় ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সমুদ্র সৈকত। সরকারী একটানা নয় দিনের ছুটিকে কেন্দ্র করে ঈদ উৎসব উদযাপনে বিভিন্ন প্রান্ত থেকে এ সকল পর্যটকের আগমন ঘটে।

আগত পর্যটকরা সৈকত তীরে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। অনেকে সমুদ্রের তীরে আছড়ে পরা ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। কেউবা আবার বালু খেলায় মেতেছেন। অনেকে আবার সৈকতের একপ্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে দেখছেন। এছাড়া অনেকেই ছাতা বেঞ্চিতে বসে প্রাকৃতিক নৈস্বর্গিক সৌন্দর্য উপভোগ করছেন।

এদিকে গঙ্গামতি ও লেম্বুরবন সহ সকল স্পটে পর্যটকদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।বাড়তি পর্যটকদের উপস্থিতিতে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে শতভাগ হোটেল মোটেল। আগতদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ সদস্যরা।

পর্যটকদের সার্বিক তত্ত্বাবধায়নে ও সহযোগিতার জন্য রয়েছেন মহিপুর থানা পুলিশ ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন রয়েছে।