ভরপাশা ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা | Daily AjKaler Kontho

ভরপাশা ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৫, ১:৫১ অপরাহ্ন
ভরপাশা ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে এসেছে আনন্দময় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ১১নং ভরপাশা ইউনিয়ন বাসী কে অগ্রিম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভরপাশা ইউনিয়নের চেয়ারম্যান ভিপি আশরাফুজ্জামান খান খোকন ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি ভরপাশা ইউনিয়ন সহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর। আর ঈদ-উল-ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।

সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদ-উল-ফিতরের শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করিি।

তিনি আরো বলেন ১১ভরপাশা ইউনিয়ন বাসী সহ দেশবাসী সহ সবার জীবনে ঈদ নিয়ে আসুক সমৃদ্ধি, ভালোবাসা ও প্রেম। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক! সকল ভেদাভেদ ভুলে গিয়ে, এই ঈদের আনন্দ মধুময় করতে একে অপরের প্রতি সহনশীলতা সম্প্রীতি গড়ে তুলি। ঈদ সবার জন্য নিয়ে আসুক শান্তিময় ভালোবাসা।