পটুয়াখালী ৩৫ গ্রামে আজ ঈদ উদযাপন | Daily AjKaler Kontho

পটুয়াখালী ৩৫ গ্রামে আজ ঈদ উদযাপন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৫, ১:০২ অপরাহ্ন
পটুয়াখালী ৩৫ গ্রামে আজ ঈদ উদযাপন

ফেরদাউসুর রহমান সদর থানা প্রতিনিধিঃ পটুয়াখালীর ৩৫টি গ্রামে প্রায় ২৫ হাজার মানুষ আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

বদরপুর দরবার শরীফের খাদেম মো. নাজমুল হোসেন জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৯২৮ সাল থেকে এখানকার গ্রামবাসীরা একদিন আগে রোজা রাখা শুরু করেন এবং সেই ধারাবাহিকতায় একদিন আগেই ঈদ উদযাপন করেন।

পটুয়াখালীর ৩৫টি গ্রামের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া ও দক্ষিণ দেবপুর।

এ এলাকার মুসল্লিরা হানাফি মাজহাব অনুসরণ করেন এবং কাদেরিয়া তরিকার অনুসারী। তাদের বর্তমান পীর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হযরত শাহসুফি মাওলানা মুফতি মোহাম্মদ মমতাজ আলী।
আজকের ঈদের প্রধান জামাতে ইমামতি করেন পটুয়াখালীর বদরপুর দরবার শরীফের শাহ সাইয়েদ আরিফ বিল্লাহ রব্বানী।