সকালের নাস্তায় দুধ ,কলা সত্যিই কি আপনার দিন শুরু করার জন্য সেরাখাবার? | Daily AjKaler Kontho

সকালের নাস্তায় দুধ ,কলা সত্যিই কি আপনার দিন শুরু করার জন্য সেরাখাবার?


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
সকালের নাস্তায় দুধ ,কলা সত্যিই কি আপনার দিন শুরু করার জন্য সেরাখাবার?

লাইফস্টাইল ডেস্কঃ  সকালে উঠেই দুধ আর কলা খেতে ভালোবাসেন অনেকেই। দুধ আর কলার মিশ্রণকে একটি স্বাস্থ্যকর খাবার হিসেবেই মনে করেন ফিটনেস সচেতন মানুষ। কিন্তু এটি কি সত্যিই আপনার দিন শুরু করার জন্য সেরা সকালের খাবার?

দুধ আর কলা একসাথে খেলে যে যে ক্ষতি হতে পারেঃ

১) দুধ আর কলা— এ দুই খাবারই ভিন্নভাবে হজম হয়, যা পেটে গ্যাস বা বদহজমের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। বিশেষ করে সকালে যখন আমাদের পেট খালি থাকে, তখন এ সমস্যা আরও বাড়তে পারে। অতএব আপনার পাচনতন্ত্র সঠিকভাবে কাজ করার জন্য দুটিই আলাদা সময়ে খাওয়া ভালো।

২) দুধ আর কলা— উভয়ই ক্যালোরিসমৃদ্ধ খাবার। যদি আপনি ওজন কমানোর চেষ্টা করেন , তা হলে এগুলো একসঙ্গে খাওয়া আপনার জন্য ক্ষতিকর হতে পারে। এই দুটোই একসঙ্গে খেলে আপনার ক্যালোরি বাড়িয়ে দিতে পারে, যা ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ায়। অতএব যদি আপনি ফিটনেস সম্পর্কে সচেতন হন, তবে এগুলো আলাদাভাবে খান।

৩) কিছু মানুষের দুধ কিংবা কলার প্রতি অ্যালার্জি থাকতে পারে, যা একসঙ্গে খেলে আরও বাড়তে পারে। ফলে ত্বকে ফুসকুড়ি, চুলকানি বা অন্যান্য সমস্যা হতে পারে। যদি আপনার কোনো রকম অ্যালার্জির সন্দেহ হয়, তাহলে সেগুলো খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা গুরুত্বপূর্ণ।

প্রয়োজনীতাঃ

দুধ ও কলা একসঙ্গে খেলে কিছু প্রয়োজনীয় পুষ্টির শোষণ ব্যাহত হতে পারে। যেমন ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ একসঙ্গে খেলে শরীর সম্পূর্ণরূপে শোষিত হয় না। এটি আপনার হাড় এবং পেশীর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অতএব, দুটোই আলাদা আলাদা সময়ে খাওয়া ভালো।

এ ছাড়া কলায় প্রাকৃতিক চিনি থাকে, যা শরীরকে শক্তি দেয়, কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে। এটি ডায়াবেটিস বা রক্তে শর্করার সমস্যাযুক্ত ব্যক্তিদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। অতএব যাদের রক্তে শর্করার সমস্যা আছে, তাদের এই মিশ্রণটি এড়িয়ে চলা উচিত।