প্রথম ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন | Daily AjKaler Kontho

প্রথম ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
প্রথম ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

৪০তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার দিনব্যাপী ভোটাভুটির মাধ্যমে এই নতুন কমিটি গঠন করা হয়।

নব-নির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রৌশন আহমেদ।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ৭ দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।