দুর্গাপুরে আওয়ামী লীগের নেতা আ*টক | Daily AjKaler Kontho

দুর্গাপুরে আওয়ামী লীগের নেতা আ*টক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৫, ১:২৬ অপরাহ্ন
দুর্গাপুরে আওয়ামী লীগের নেতা আ*টক

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ইলিয়াছ হাওলাদারকে (৬০) গ্রে*প্তার করেছে পুলিশ। তিনি দুর্গাপুর থানায় দায়ের হওয়া মামলা নং ১৮ এর আসামি বলেও জানায় পুলিশ।

শনিবার (২২ মার্চ) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পৌর শহরের ডাকুমারা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, রাজনৈতিক মামলায় ইলিয়াছ হাওলাদার তার বাসা থেকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।