হামজাকে নিয়ে যা বললেন ভারতীয় কোচ মানোলো মার্কুয়েজ | Daily AjKaler Kontho

হামজাকে নিয়ে যা বললেন ভারতীয় কোচ মানোলো মার্কুয়েজ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
হামজাকে নিয়ে যা বললেন ভারতীয় কোচ মানোলো মার্কুয়েজ

বাংলাদেশ ফুটবলের নতুন সেনশেসন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ব্রিটিশ-বাংলাদেশি এখন লাল-সবুজের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় আছেন। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে তার। জাতীয় দলের জার্সিতে এই ডিফেন্ডারকে ঘিরে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। শুধু বাংলাদেশেরই নয়, হামজাকে সমীহ করছে ভারতের কোচিং স্টাফও।

অনেক নাটকের পর গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পান ২৭ বছর বয়সী হামজা। এরপর থেকেই অপেক্ষা ছিল তার দেশে ফেরার। গত ১৭ মার্চ সিলেটে পা রাখেন হামজা। এরপর থেকেই তাকে নিয়ে চলছে অবিশ্বাস্য উন্মাদনা। বাংলাদেশ দলের সঙ্গে প্রথম অনুশীলনের পর ঢাকা ছেড়ে হামজা এখন ভারতের শিলংয়ে।

চারদিন পরেই ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবেন হামজাএদিকে এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রস্তুতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস পেয়েছে ভারত। সেই ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ও হামজা চৌধুরী নিয়ে নিজের ভাবনার কথা জানান ভারতের স্প্যানিশ কোচ মানোলো মার্কুয়েজ।
মানোলো মার্কুয়েজ বলেন, ‘হামজা একজন দুর্দান্ত ফুটবলার। যদিও এখন সে প্রিমিয়ার লিগে খেলে না, তবে নিয়মিত ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলে যাচ্ছে। তার অভিজ্ঞতা দলের জন্য বড় সহায়তা হতে পারে। বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে। তারা গত তিন-চার বছর ধরে একই কোচের অধীনে খেলছে। এ কারণেই দলটি গুছানো। আমি মনে করি, এই ম্যাচ সহজ হবে না।’