৩০০ পিস ই*য়াবা ট্যাবলেটসহ দুই মা*দক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ | Daily AjKaler Kontho

৩০০ পিস ই*য়াবা ট্যাবলেটসহ দুই মা*দক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
৩০০ পিস ই*য়াবা ট্যাবলেটসহ দুই মা*দক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

(শরীয়তপুর) প্রতিনিধি: বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার সখিপুর বাজারে সখিপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের গেটের সামনে থেকে সখিপুর থানার ওসি ওবায়দুল হক তার সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করে।এ সময় তাদের ব্যবহৃত একটি লাল রঙের ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেলও আটক করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন নড়িয়া উপজেলার থিরোপাড়া এলাকার ছামেদ সরদার ছেলে জসিম পাইক ওরফে কালা পাইক (৩৮) ও একই উপজেলার কলারগাও গ্রামের সেকান্দার পাইক এর ছেলে মো. রোমান পাইক (২৬)। গ্রেপ্তারের পর তাদের হেফাজত হতে ৩০০ পিস ই*য়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক জানান, সখিপুর বাজারে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ওই দুই মা*দক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের হেফাজতে থাকা ৩০০ পিস ই*য়াবা ট্যাবলেটসহ তাদের ব্যবহারিত একটি লাল রঙের ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেল ও আটক করা হয়। প্রচলিত মা*দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।