
সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার দুপুরে সুইড সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সুইড বাংলাদেশ সরিষাবাড়ী শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
সুইড সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় সূত্রে জানা গেছে,২০২৫-২০২৭ ইং মেয়াদে দুই বছরের জন্য কমিটি গঠন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুইড বাংলাদেশ সরিষাবাড়ী শাখার সভাপতি মোঃ আসাদুল্লাহ ।
এতে বক্তব্য দেন উপজেলা দুদকের সভাপতি বাহাদুর আলী, উপজেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সাবেক সভাপতি আবু মোঃ দুদু,সুইড বাংলাদেশ সরিষাবাড়ী শাখার সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তাহেরী, আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বুদ্ধি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের সভাপতি আবুল হোসেন , সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান প্রমুখ।
পরে ১৭ সদস্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার ও সদস্য সচিব হিসেবে আবুল হোসেন সরকারকে নির্বাচন করা হয়।সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, আগামী দুই বছরের জন্য সুইড বাংলাদেশ সরিষাবাড়ী শাখার ১৭ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :