নোয়াখালীতে পুত্রবধূকে ধ*র্ষণের অভিযোগে শ্বশুর গ্রে*ফতার | Daily AjKaler Kontho

নোয়াখালীতে পুত্রবধূকে ধ*র্ষণের অভিযোগে শ্বশুর গ্রে*ফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
নোয়াখালীতে পুত্রবধূকে ধ*র্ষণের অভিযোগে শ্বশুর গ্রে*ফতার

নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অলি মাঝি বাড়ি কেটিএম হাট এলাকায় পুত্রবধূকে (২১) ধ*র্ষণের অভিযোগে শ্বশুর আহসান উল্যাহকে (৫৫) গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

রবিবার (১৬মার্চ) দুপুরে গ্রেপ্তার হওয়া আহসান উল্যাহকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।ধ*র্ষণের অভিযোগে গতকাল শনিবার সন্ধ্যায় পত্রবধূ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় শ্বশুরের বিরুদ্ধে লিখিত করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী দুবাই থাকেন। এটাকে সুযোগ হিসেবে নিয়ে দীর্ঘদিন ধরে পুত্রবধূকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন শ্বশুর আহসান উল্যাহ। গত শুক্রবার রাতে ওই গৃহবধূ তার শয়নকক্ষে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে কৌঁশলে দরজা খুলে মুখ চেপে ধরে ধ*র্ষণ করে বের হয়ে যান আহসান। ঘটনার পর ওই গৃহবধূ তার স্বামী, শাশুড়ি ও মাকে ঘটনা খুলে বলেন এবং সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম গণমাধ্যমকে বলেন, ‘গৃহবধূ বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে শশুর আহসান উল্যাহকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়, বিচারক অভিযুক্তকে কারাগারে পাঠানো নির্দেশ দেয়।