ঝিনাইগাতীতে মহিলা আওয়ামীলীগ নেত্রী রুপালি গ্রে*ফতার | Daily AjKaler Kontho

ঝিনাইগাতীতে মহিলা আওয়ামীলীগ নেত্রী রুপালি গ্রে*ফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
ঝিনাইগাতীতে মহিলা আওয়ামীলীগ নেত্রী রুপালি গ্রে*ফতার

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মহিলা আওয়ামীলীগের আহ্বায়িকা ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।১৪ মার্চ ভোরে ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ঝিনাইগাতী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আয়েশা সিদ্দিকা রুপালি শ্রীবরদী উপজেলার আব্দুর রহিমের মেয়ে। পুলিশ জানায়, আয়শা সিদ্দিকা রুপালীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

ওই মামলার আসামি হিসেবে তাকে পুলিশ ১৪ মার্চ ভোরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আয়শা আক্তার রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।